চলমান বিদ্যুৎ ও জ্বালানী সংকটের নেপথ্য
আগস্ট ২০২৬-এর প্রথম সপ্তাহে বাংলাদেশের জাতীয় গ্রিডে লোডশেডিং প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াটে পৌঁছায়। অথচ দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট, এর বিপরীতে চাহিদা ছিল ১৮ হাজার মেগাওয়াটের কাছাকাছি। অর্থাৎ কাগজে-কলমে সক্ষমতা চাহিদার প্রায় দ্বিগুণ।…